টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 15 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ১১ স্কাইডাইভারসহ নিহত ১২

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 15, 2026 5:47 pm

যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভার বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিমানটি উড্ডয়ন করে। একটি স্কাইডাইভিং প্রতিষ্ঠান বিমানটি ভাড়া নিয়েছিল। সূত্র: বিবিসি।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে পারেনি। একপর্যায়ে সেটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে ভূপাতিত হয়। দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন বলেন, ঘটনাটিকে বড় ধরনের প্রাণহানির দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

তিনি জানান, বিধ্বস্ত বিমানটি কোনো বাণিজ্যিক এয়ারলাইনের নয়; এটি স্থানীয়ভাবে পরিচালিত একটি বিমান ছিল এবং স্থানীয় বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি৭৫০ মডেলের। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।

এফএএ আরও জানায়, দুর্ঘটনার সময় ওই এলাকায় বিমান চলাচল নিয়ন্ত্রণসেবা সক্রিয় ছিল না। তবে বিমানটি যে আকাশসীমা দিয়ে চলাচল করছিল, সেখানে নিয়মানুযায়ী নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা বাধ্যতামূলক ছিল না।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারীরা আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছেন।

শেরিফের ভাষ্য অনুযায়ী, নিহতদের কয়েকজন স্বজন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন এবং দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কানসাস সিটি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার শহরে ঘটে যাওয়া এ দুর্ঘটনার তদন্তভার গ্রহণ করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

বিদ্যুৎস্পৃষ্ট

শরীয়তপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ

৫৩ বছর পর নতুন চন্দ্রাভিযান যাচ্ছেন ৪ নভোচারী

রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় সেনাসহ আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

যুবলীগে যোগদানের পর থেকেই প্রশংসায় ভাসছেন মোঃ হৃদয় হোসেন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি