রাজধানীর লালবাগ থানার চৌধুরী বাজার কাশমিরী টোলা লেন এলাকা থেকে একদিন মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার(২১ জুলাই)সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃনাঈম হাসান জানান,আমরা খবরপেয়ে দিবাগত রাত পৌনে দুইটার দিকে লালবাগ
চৌধুরী বাজার কাশমিরী টোলালেন এলাকা
মাহবুব সাহেবের বাসার সামনে থেকে ১দিন
মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, কে বা কারা ওই মেয়ে নবজাতককে ফুটপাতে ফেলে রেখে গেছে এই বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসি- টিভি ফুটেজ দেখে ঘটনাটি বিস্তারিতজানার চেষ্টা চলছে,আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞেস করেও এ বিষয়ে কিছু পাওয়া না যাওয়ায় ময়নাতদন্তের শেষে আঞ্জুমান মফিদুলকে দেওয়ার অনুরোধ করছি ।



















