টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 17 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 17, 2026 4:15 pm

দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল বা ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার. বলে বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিং-এ এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনাই এই মেগা উদ্যোগের মূল লক্ষ্য। প্রস্তাবিত এই বিশেষ অঞ্চলে প্রচলিত কাস্টমসের কঠোর নিয়মকানুন কার্যকর থাকবে না। এটি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবে। প্রাথমিকভাবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে মোট ৬০০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে এই মুক্ত বাণিজ্য অঞ্চল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, চট্টগ্রাম জেলার আনোয়ারায় ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড) স্থাপনের লক্ষ্যে স্পেশাল পারপাস কোম্পানির সঙ্গে ‘ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট’ এবং ‘ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট’-এর অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, হরমুজ প্রণালি বন্ধ হওয়াতে চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশ থেকে এলএনজি, তেল আনা বিঘ্নিত হচ্ছে। এজন্য স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। দেশের জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের ঘটনা শিখিয়েছে, তেল কেনার প্রচলিত সিস্টেম পর্যালোচনা করা দরকার।

রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফেনীতে ২ কোটি ১৩ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভীক’ উদ্বোধন

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো বিএনপি

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

কুমেক হাসপাতালে কেনাকাটায় অনিয়ম, অনুসন্ধান চায় দুদক

নাসিরনগরে প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচছায় সিক্ত হলেন জননেতা এম এ হান্নান (এমপি)

তিতাসে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের কোরআন খতম ও বিশেষ দোয়া

কুমিল্লায় আন্তঃজেলা কুখ্যাত ডাকাত সর্দার দুলালসহ আটক-১৩

জাপান গেলেন জামায়াত আমির

আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিল বিএনপি