টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 19 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 19, 2026 8:23 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) প্রকল্পের আওতায় ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান, সনদপত্র, সম্মানী ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১৯ জুন) বিকালে নাসিরনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে উপজেলা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিষদ প্রশাসনিক (ভবন) হল রুম প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরানা নাছরিনের সভাপতিত্বে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এম এ হান্নান এমপি।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবু রাখেশ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, পাবনা জেলার বাঙ্গুরা উপজেলা

সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষক মো: আরিফুল ইসলাম, বিভিন্ন মিডিয়ায় সংবাদকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

সভা শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র, সম্মানী ভাতা এবং ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও মেডিক্যাল ক্যাম্প সম্পন্ন

সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

লালমনিরহাটের ৪ সীমান্ত দিয়ে ‘পুশইন’ চেষ্টা বিজিবির বাধায় পণ্ড

কুমিল্লা নগরীর রেইসকোর্সে খাটের নিচ থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্বার

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫

ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত

সাভারে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

এমবাপে থেকে দেম্বেলে জেনে নিন ফ্রান্স দলে কার পারিবারিক শিকড় কোন দেশে ?

অবসরে গেলেন রেজাউল মল্লিকসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার