টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 21 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বহাল থাকবে বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 21, 2026 8:53 pm

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মৌখিক পরীক্ষার নম্বর ১০০-তেই বহাল রাখার সিদ্ধান্তের কথা জাতীয় সংসদে জানিয়েছে সরকার। রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী।

মন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতেও বহাল থাকবে। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা বিশেষ প্রজ্ঞাপন (এসআরও নং ৪১২-আই/২০২৪) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপবিধি (১)-এর সারণি অনুযায়ী মৌখিক পরীক্ষার নম্বর পুনর্নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মো. আব্দুল বারী আরও জানান, চলমান ৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের নতুন কাঠামোয় মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও একই পদ্ধতিতে ভাইভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর সংশোধিত বিশেষ বিধানের আওতায় এসব পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মন্ত্রী জানান, আসন্ন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

সংরক্ষিত নারী আসনে ভোট,ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

রাজধানীর যাত্রাবাড়ীতে ২৫,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার

নদী রক্ষায় সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ করলেন ছোট ভাই বিকাশ

কুমিল্লায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত

ঢাকা মেডিকেলে ফেলে রেখে যাওয়া কিশোরীর এক সপ্তাহও পরিচয় মিলেনি

ওমর ফারুক নিলয়ের মা’র মৃত্যুতে ট্র্যাবের শোক

মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক