টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 6 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নদী রক্ষায় সবাইকে দ্রুত পদক্ষেপ নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 6, 2026 4:11 pm

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় রাজধানী ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদীর পাশাপাশি এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য অপসারণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নদীগুলোর নাব্যতা বজায় রাখা, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশের বিদ্যমান বৃত্তাকার নৌপথ আরও কার্যকর ও উন্নত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

সভায় এরই মধ্যে নেওয়া পরিকল্পনা ও উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নদী রক্ষা ও পরিবেশ ব্যবস্থাপনার এসব কাজ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের পাশাপাশি আগামী প্রজন্মের জন্যও নদী ও পরিবেশকে দূষণমুক্ত রেখে যাওয়ার দায়িত্ব সবার। শুধু সরকারি নির্দেশ বা উদ্যোগের ওপর নির্ভর না করে নাগরিকদের ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

পর্যালোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সম্মেলন

ঢাকা উত্তর সিটিতে আসিফ ও দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী পাটওয়ারী

ডেঙ্গু মোকাবিলায় বীরগঞ্জে প্রশাসন–পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা

ভাসানটেক, করাইল ও সাততলা বস্তির প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বীরগঞ্জে বিএনপির উঠান বৈঠক

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০ আবেদনই ভুয়া

কোথাও কোনো দুর্নীতি হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে : ডিএসসিসি প্রশাসক

নাসিরনগরে ৩ কিলোমিটার সড়ক পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার

রাউজানের কলমপতি ও দক্ষিণ হিঙ্গলায় ধানের শীষের গণসংযোগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী