টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 21 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 21, 2026 9:08 pm

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের কর্মসূচি বা বিশৃঙ্খল পরিস্থিতির চেষ্টা প্রতিহতের কঠোর হুঁশিয়ারি দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (২১ জুন) সকালে রাজধানীর একটি সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক নায়মুল হাসান এই হুঁশিয়ারি প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন, ২৩ তারিখকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে, তবে তারা নিজেরাই বড় ধরনের ঝুঁকিতে পড়বে। র‍্যাব যেকোনো মূল্যে তা প্রতিহত করবে এবং কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, দেশের প্রতিটি স্টেশনে এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে। কেউ যদি অস্ত্রসহ বা অন্য কোনো উপায়ে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করতে চায়, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলটির নেতাকর্মীদের নানামুখী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির শঙ্কা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। যেকোনো গোপন মিছিল বা বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারা দেশে বিশেষ অবস্থানে রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি

তাকে ধাক্কায় মৃত্যু

দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সাধারণ সম্পাদক ডালিম

গ্যাসের বেলুন থেকে আগুনে দগ্ধ১০জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়

খাল খননে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে সরকার: এ্যানি

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে : শফিকুর রহমান

বাংলাদেশ–জাপান ইপিএর সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করা জরুরি: ফাহমিদা খাতুন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন ঘটনায়,ছিনতাইকারী চক্রের ৫ জন আটক, ফোন-ব্যাগ উদ্ধার

সেপ্টেম্বরে রোহিঙ্গা ফেরত শুরু মালয়েশিয়ার, বাংলাদেশের কবে?