টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পেশাদার ছয় ছিনতাইকারী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 24, 2026 3:43 pm

রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মো. ইসমাইল হারিজ (২১), মো. আলম (২৫), মো. রবিন (২৬), মো. সিদ্দিকুর রহমান (৩৮), নাছাত খান নাবিল (১৯) ও রবিউল ইসলাম মাহিন (২০)। বুধবার (২৪ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

ডিবি ওয়ারী বিভাগর বরাত দিয়ে তিনি বলেন, বুধবার (২৪ জুন) ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন খবরের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করতো মর্মে জানা যায়। তাদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এডিসি নিয়াজ মেহেদী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ