টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 3 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ গ্রেপ্তার

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
November 3, 2025 10:51 am

কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.ফারুক মিয়াকে(৫৩) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।গত রবিবার ভোর রাতে উপজেলার শাহপুর এলাকার সাদেক ব্যাপারীর বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় সদেকের বাড়ির আশেপাশের এলাকায় তল্লাশি করে ১টি পাইপগান, ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোয়ানুর এর নেতৃত্বে তিতাস থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী ফারুক মিয়া উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে। পরে একই রাতে শাহপুর উত্তরপাড়া জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪ রাউন্ড সীসা কার্তুজও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খালেদ সাইফুল্লাহ্ বলেন, উপজেলার শাহপুর গ্রামে পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারুক মিয়াকে অস্ত্র আইনসহ মোট ২টি মামলায় সোমবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালিতে মার্কিন-ইসরায়েলি মিত্রদের চলাচল বন্ধ ঘোষণা ইরানের

ইরানি তেল ক্রয়ের অভিযোগ,চীনা রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চীনা বংশোদ্ভূত অধ্যাপক শুইচিনের তৃতীয় ভবিষ্যদ্বাণী এ পর্যন্ত সত্য হয়েছে দুটি চলমান যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফা এলাকায় ইরানের হামলা

লেবাননে ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘের শরণার্থী সংস্থা

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরিকদের স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস, জানতে পারেননি দায়িত্বপ্রাপ্তরা

উলিপুর উপজেলা আইনশৃংখলা কমিটির সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী