টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 24, 2026 4:30 pm

ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে আসছে ট্রেনের বগি। আজ বুধবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস। নতুন বগির প্রথম শিপমেন্টটি আগামী মাসেই ভারত থেকে বাংলাদেশে পাঠানো হবে। ইকোনোমিক টাইমসকে ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা বলেছেন, ২০টি ব্রডগেজ যাত্রীবাহী বগি জুলাইয়ে রপ্তানির জন্য প্রস্তুত আছে। ভারত থেকে ৯১৫ কোটি রুপিতে ২০০টি ব্রডগেজ বগি কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। ২০টি বগি সেই চুক্তির অংশ।

এই বগি কেনায় অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক নিলামের মাধ্যমে ভারত এই বগি নির্মাণের কাজ পায়।ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, “এই চুক্তির প্রথম রেকগুলো আগামী জুলাইয়ের মধ্যে প্রস্তুত হবে। বাংলাদেশের কাছে বগিগুলো হস্তান্তরে প্রস্তুতি চলছে।”
বগিগুলো তৈরি করা হচ্ছে ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ কারখানায়। ইকোনোমিক টাইমস বলেছে, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের রপ্তানির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়। কিন্তু নতুন ২০টি বগি আসার মাধ্যমে বাংলাদেশে ভারতের বগি রপ্তানির বিষয়টি পুনরায় শুরু হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এই প্রজেক্টের কাজ ধীরগতির হয়ে যায় বলে জানিয়েছেন ভারতীয় রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু এখন কাজ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চলছে।এদিকে এই ২০০টি বগির কাজ পাওয়ার আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ বগি, ২৫টি ব্রগগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১০ মিটার গজ লোকোমোটিভ পাঠিয়েছিল। দুই দেশের মধ্যে যোগাযোগ শক্তিশালী এবং পরিবহন অবকাঠামোতে সহযোগিতার অংশ ছিল এগুলো।
সর্বশেষ চুক্তি অনুযায়ী বাংলাদেশে বগি সরবরাহের পাশাপাশি ডিজাইন সাপোর্ট, যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং এগুলো চলাচল শুরুর ক্ষেত্রে সহায়তা করবে ভারত।

সূত্র: ইকোনোমিক টাইমস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের বিদ্যুৎ স্থাপনা এবং খারগ দ্বীপ ধ্বংস করে দেব: ট্রাম্প

জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: সংসদে ফজলুর রহমান

কুমিল্লা বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক যুবক

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি,সৌদিতে ৫২ বাংলাদেশি হাজির মৃত্যু

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন,`প্রধান উপদেষ্টা:-ড.ইউনূস

১৭ বছরের ভোটবঞ্চনার আক্ষেপ-পরিবর্তনের ডাক দিলেন শামীমা শিলা

পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’

রাত পোহাইলে পবিত্র ঈদুল ফিতর

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক ফেব্রুয়ারি মাসে ২২৭৩টি ফৌজদারী ও ১৭৭৮টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

ভূরুঙ্গামারী হাসপাতালে ডেঙ্গুর তথ্য নিতে সাংবাদিক মাইদুলকে হেনস্থা,,‘কর্মচারী আপেল ও তিন দালালের বিরুদ্ধে অভিযোগ!