টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: সংসদে ফজলুর রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 28, 2026 9:00 pm

মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণআন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, এ বাংলায় শুধু বেলি-চামেলি আর জুঁই ফুল ফোটে না, রক্ত জবাও ফোটে। এ দেশে শুধু কোকিল ডাকে না, এ দেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এই দেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধকে চব্বিশের ৫ আগস্টের সঙ্গে তুলনা করা হয়েছে মন্তব্য করে এই সংসদ সদস্য বলেন, তাদের যারা শহীদ হয়েছে , তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আগস্ট মাসকে আমি ছোট করে দেখি না। তবে চব্বিশের আগস্ট মাসে কোনো বিপ্লব হয়নি। আগস্ট হয়েছে গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে চায়, তাদের আমি বলব, এ কথাটা বলা অন্যায়। কারণ হিমালয়ের সঙ্গে পিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করা ঠিক তেমন।

আমার বক্তব্যের পরে তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই উল্লেখ করে কিশোরগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, আমার বক্তব্যের পরে তারা বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই! বিরোধী দলে যারা বসে আছেন, অনেকেই আমাকে ফজা পাগলা বলে ডাকে, তারা নাকি সভ্য।

তিনি বলেন, বিরোধী দলের নেতা বলেছেন ওনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের লোক, শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন। এটা ডাবল অপরাধ।

৫ আগস্টের পরে কী হলো আপনারা জানেন জানিয়ে ফজলুর রহমান বলেন, ইউনূস সরকার ছিল। আমি শিল্পকলার সামনে থাকি। সেখানে একটা গান হতে পারেনি, নাটক হতে পারেনি, লালন গীতি হতে পারেনি। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।

আমার বাড়ির সামনে মব হয়েছে আমাকে হত্যা করার জন্য জানিয়ে এই সংসদ সদস্য বলেন, সেদিনের জন্য আমি পুলিশকে ধন্যবাদ দেবো, মিলিটারিকে ধন্যবাদ দেবো। ১০ মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে তারা গিয়ে উপস্থিত হয়েছে আমাকে বাঁচানোর জন্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান?

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি

ভূরুঙ্গামারীতে মহিলাদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ঢামেকের সামনে মরদেহ ফেলে পালিয়েও শেষ রক্ষা হলো না প্রযুক্তির সহায়তায় পরিচয় সনাক্ত ও ডেমরা থেকে গ্রেপ্তার তিন

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

বিমানমন্ত্রী হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে, যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

রাজধানীতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার