টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 25 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার তারেক রহমান ও শি জিনপিংয়ের বৈঠক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 25, 2026 11:23 pm

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় দুই নেতার মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, আসন্ন বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মাহদী আমিন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করি, এসব চুক্তি চীন-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি জানান, চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গী প্রতিনিধিদলের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন।

মাহদী আমিন বলেন, ‘উভয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন।’

তিনি বলেন, ‘একই সঙ্গে আমরা আশা করি, এসব আলোচনা ইতিবাচক ফল বয়ে আনবে, যা বাংলাদেশের জনগণের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও সুসংহত করবে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অস্ত্র উদ্ধার হলেও মৃত্যুর কাছে হার মানলেন এলিট কোর্সের গার্ড মাহবুব আলম

৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে শাহবাগে দু’পক্ষের হাতাহাতি

রাজধানীতে দেবরের ছুরিকাঘাতে ভাবী আয়েশা খানম মনির মৃত্যু

জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

ঈদকে সামনে রেখে ‘‘ঈদ’’ বাজারে নতুন নোটের চাহিদা তুঙ্গে বিক্রি হচ্ছে বাড়তি দামে

পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে যৌথ অভিযান

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

ডেমরায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

কুমিল্লা শশীদলে ৬০-বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ