টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 28 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
July 28, 2026 6:04 pm

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য, ধর্ষণ মামলার এক আসামি এবং চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল আজিজ, এসআই (নিঃ) আবু বাকার সিদ্দিক, এসআই (নিঃ) আজিজুল ইসলাম, এসআই (নিঃ) মনির হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও দাউদকান্দি উপজেলা যুবলীগের পৌর শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি হিসেবে পরিচিত এজাহারভুক্ত আসামি পিএস মো. সানি হাসান (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

তিনি দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে।

এরপর রাত ২টা ৩০ মিনিটে মালিগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রমজান (২৯)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকার বাসিন্দা এবং বায়নগর বাজারের এস আলম সুপার মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

একই রাতে রাত ৩টা ৩০ মিনিটে পৌরসভা এলাকা থেকে চুরি মামলার আসামি মো. রিপন (৩১)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পালাশ জানান, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫

আগামী ৩০ দিন হরমুজ প্রণালি শুধুমাত্র ইরানের নিয়ন্ত্রণে থাকবে: আরাগচি

সেগুনবাগিচায় বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

টিআইবির প্রতিবেদন ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ

রাউজানে পূর্ব ডাবুয়া সার্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ

উচ্চ রেমিট্যান্স প্রবাহে ভর করে আরও বাড়ল রিজার্ভ

১৫ টি খাল খননের জন্য ডিও লেটার দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা