টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 28 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বামী স্ত্রী দগ্ধ

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 28, 2025 6:38 am

ঢাকার সাভার জিরানি বাজার গোয়ালবাড়ি এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে স্বামী স্ত্রী দুইজন দগ্ধ। তারা হলেন, মিন্টু (৩৫) ও স্ত্রী ববিতা (৩০) দক্তরা পোশাক শ্রমিক।

রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দগ্ধ ববিতার ভাই প্রেমানন্দ জানান, আমার বোন দুলাভাই একটি গার্মেন্টসে চাকরি করে গতরাত নয়টার দিকে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তারা দুজন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেয়া হয়েছে।

তিনি আরো জানান, আমার দুলাভাইয়ের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকায়। বর্তমানে সাভার জিরানী বাজার গোয়ালবাড়ি এলাকায় থাকতেন। তাদের দুই ছেলে এক মেয়ে রয়েছে। দুজনই পোশাক শ্রমিক ।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,সাভার জিরানী বাজার গোয়ালবাড়ি এলাকা থেকে স্বামী-স্ত্রী দুজন দগ্ধ হয়ে এখানে এসেছে।মিন্টুর শরীরে ৬০ শতাংশ দগ্ধ ও তার স্ত্রী ববিতা ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।তাদের দুজনকে ভর্তি দেওয়া হয়েছে অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত