রাজধানীর ধানমন্ডির আরমান খান গলির একটি বাসার পঞ্চম তলা ভবনের তৃতীয় তলার একটি ভবনের বাথরুম থেকে সাদিয়া আক্তার(১২) নামের এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার(২৮ জুলাই)বিকেল পৌনে ৫ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই শিশুগৃহকর্মীকে হাসপাতালে নিয়ে আসা বাসার ড্রাইভার মোঃ মাকসুদ জানান, আজ বিকেল সাড়ে ৩ টার দিকে ওই শিশু গৃহকর্মী সবার চোখকে ফাঁকি দিয়ে বাথরুমে গিয়ে জানালা গ্রীলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে দেখতে পেয়ে
তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাই।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বগাজোড়ী গ্রামের আব্দুর হান্নানের মেয়ে। বর্তমানে,ধানমন্ডির বাসা নং -১২৭/বি,রোড নং-৯/১ আরমান খান গলি ৫তলার ভবনের ৩য় তলায় বাসায় গৃহকর্মীর কাজ করতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















