টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 21 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের লরির ধাক্কায় মোটরবাইক আরোহী এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 21, 2025 1:00 pm

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ ইমন (২৬) নামের এক যুবকের মৃত্যু।

বৃহস্পতিবার(২১ আগস্ট)দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল তিনটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বন্ধু হাবিবুর রহমান জানান, নিহত ইমন মোটরসাইকেল করে যাওয়ার সময় রামপুরা বনশ্রী এলাকায় যাওয়া মাত্র একটি তেলের লরি মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে ইমন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে আমরা খবর পেয়েতাকে উদ্ধার করে প্রথমেস্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়,ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, ইমনের গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার খুদে বাউশিয়ার মোঃমহসিনের সন্তান বর্তমান খিলগাঁওয়ের ত্রিমুনি এলাকায় থাকতেন। সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বুকের যন্ত্রণা ও চোখের জলে বিচার চাইলেন জুলাইয়ে শহীদ স্বজনরা

প্রেসক্লাবের টয়লেটে থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের মরদেহ উদ্ধার

কারণ দর্শানো নোটিশের জবাব দিলেন তিতাস উপজেলা ছাত্রদল সদস্য সচিব সাল আল আমিন হক বাবু

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানি প্রেসিডেন্ট

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৩

বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ- কৃষি মন্ত্রী আমিন উর রশিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই