জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আগামী ০৪ আগস্ট ২০২৫, রাজধানীতে অনুষ্ঠিতব্য ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই যোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে মহিমান্বিত করার পাশাপাশি এ সম্পর্কিত বিষয়ের গুরুত্বপূর্ণ স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আন্দোলনের অন্যতম স্থান শাহবাগ এলাকায় অংকিত গ্রাফিতি আগামীকাল ২৮ জুলাই ২০২৫, সোমবার সকাল ১১ টায় সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ভোধন করা হবে।
উদ্ভোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সহ যুবদলের নেতৃবৃন্দ।



















