টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুসল্লিদের নিরাপত্তায় শোলাকিয়া ঈদগাহে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 20, 2026 9:56 pm

কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাতের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) ৩১ বিজিবি নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তৌহিদুল বারী জানান, প্রতি বছরের ন্যায় কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ঈদ জামাতের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টিসহ নিরলসভাবে দায়িত্ব পালন করবে।

ঈদ জামাতে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যতীত অন্য পথ ব্যবহার না করা, কোনো প্রকার ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক কোনো কিছু বহন না করার জন্য নিষেধ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিজিবি সর্বদাই সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছে বলে জানিয়ে তৌহিদুল বারী বলেন, এই বৃহৎ ঈদ জামাত বিজিবি ও অন্যান্য বাহিনীর সম্মিলিত সহযোগিতায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে মিসাইল হামলা

ওমানে ড্রোন হামলায় ২ প্রবাসী শ্রমিক নিহত

কাল এইচএসসি পরীক্ষা শুরু, নজরদারিতে সিসিটিভি-বডি ওর্ন ক্যামেরা

সৌদি পৌঁছেছেন ৪৬৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৯

নাসিরনগরে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

যাত্রাবাড়ীর কাজলা ধনিয়া এলাকায় বাসে ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত

ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প