টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দালাল চক্রের ৩ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 30, 2026 8:10 pm

রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় অবস্থিত বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ , কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের তিন সদস্যকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন ) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে বিআরটিএ কার্যালয়ে আগত সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ )নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এর নেতৃত্বে টহলরত আনসার কমান্ডার মো. খোরশেদ আলমসহ সদস্যদের তৎপরতায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিচালিত অভিযানে আটক ব্যক্তিরা হলো— শেখ শাহরিয়ার ইকবাল (৩২), তার বাবার নাম হালিম স্বপন, যাত্রাবাড়ী, ঢাকা । মো. সিরাজুল ইসলাম (৪৮), তার বাবার নাম আবুল হোসেন, লেবুতলা, যশোর এবং মো. মীর রফিক (৪২), তার বাবার নাম মো. লুৎফর আলী মীর, মিরপুর-১২, ঢাকা।
পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানে দায়িত্ব পালনের জন্য সহযোগিতা করেন পিসি মো. খোরশেদ আলম, আনসার সদস্য স্বপন শর্মা, মো. মতিয়ার রহমান, ইমরান হোসেন এবং মো. রোকনুজ্জামান।

বিআরটিএ অভিযান সংক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএ কার্যালয়ে দালাল ও প্রতারকচক্রের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে সাধারণ সেবাগ্রহীতারা নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারেন। এদিকে আনসার কমান্ডার মো. খোরশেদ আলম অভিযানের ব্যাপারে জানান, আমরা সব সময় স্যারদের নির্দেশনায় বিআরটিএ দালালমুক্ত করতে একের পর এক অভিযান পরিচালিত অব্যাহত থাকবে ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

ঢামেকের মর্গে এসে মিজান ও জাকিরের লাশ শনাক্ত করলো জাকিরের বাবা এবং মিজানের মামা

শিক্ষার্থীদের নৈতিক স্খলন দেখা যাচ্ছে, ফিরিয়ে আনতে হবে – শিক্ষামন্ত্রী

ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তা এখন সর্বনিম্ন

শিবগঞ্জ উপজেলার পিআইও বদলির নোটিশে জনমনে ক্ষোভ

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করা সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী

পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার আনুষঙ্গিক খাতে জমাকৃত অব্যবহৃত ও অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে প্রজাতন্ত্রের সরকারি হিসাবের সংযুক্ত তহবিলে জমা দেওয়ার নির্দেশ

ভ্যান্সের সফরের আগে পাকিস্তানে মার্কিন গোয়েন্দা দল