টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 12 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু করা সম্ভব হবে: বিদ্যুৎমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 12, 2026 4:00 pm

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা যাবে। শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করা সম্ভব হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সময় খুব বেশি হাতে নেই, তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ এগিয়ে নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিদ্যুৎমন্ত্রী বলেন, ক্যাপাসিটি চার্জের কারণে বিদ্যুৎ খাতে বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে, যা আগের সরকারের সময় থেকে বহন করতে হচ্ছে। তবে এসব বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, কারণ বিষয়গুলো আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত। আইন মন্ত্রণালয় বিষয়গুলো পর্যালোচনা করছে এবং বিদ্যমান চুক্তিগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা বাড়লেও সে অনুযায়ী বিতরণ ব্যবস্থার উন্নয়ন হয়নি। ফলে উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকলেও অনেক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগের সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক সম্প্রসারণের উদ্যোগ নিয়ে প্রায় প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব ছিল।

তিনি আরও বলেন, অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপনের কারণে অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। মূল সমস্যা বিতরণ ব্যবস্থায়। এসব সমস্যা সমাধানের উপায় নিয়ে পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

বীরগঞ্জে ২নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে ১৩২ কোটি টাকার বেশি অর্থ স্থানান্তরের অভিযোগ, ৩০ কোটি টাকার বেশি পরিশোধ নিয়েও প্রশ্ন , এর মুলহোত হিসাব রক্ষক শাহ আলম !

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

জাতিসংঘের মহাসচিবের বার্তা জাতিসংঘের জনসেবা দিবস ২০২৫ উপলক্ষে

ভেনেজুয়েলায় জোড়া ক্ষয়ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার

দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

অবৈধভাবে মায়ানমারে পাচারকালে ৭ পাচারকারী আটক

কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও,পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

আরও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের