টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 8:37 am

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আসামি মাসুকুর রহমানের বিরুদ্ধে মোহাম্মদপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় অন্তত ২ ডজন মামলা রয়েছে। তাকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত