টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 10 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে “সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ” কর্মসূচির শুভ উদ্বোধন

প্রতিবেদক
মোজাম্মেল হক
June 10, 2026 5:02 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ” কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক ক্যাম্পাস থেকে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। বীরগঞ্জ উপজেলা প্রশাসন, বাংলাদেশ স্কাউটস বীরগঞ্জ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন-এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গির বাদশা রনি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহিদা হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। “সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ” কর্মসূচির মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বীরগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগের মাধ্যমে বীরগঞ্জকে একটি মডেল সবুজ ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বীরগঞ্জকে সবুজ, সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বরুড়ায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ যাত্রী

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি নেতা আব্দুল আজিজ

রাজারহাটে ব্যবসায়ির ৫০ হাজার টাকা জরিমানা

দেড় মাস আগে পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি!

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কার! ক্ষোভে ফুঁসছে ঢাকা-১৪আসনের জনগণ

পুলিশকে মানবিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কাগজবিহীন যানবাহনে তেল সরবরাহ বন্ধে শিবগঞ্জে প্রশাসনের অভিযান

মুগদা এলাকায় বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার