টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 31 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে ভুয়া চিকিৎসক সন্দেহে একজন ও তার সহকারী একজন আটক

প্রতিবেদক
কে.এস.ইসলাম
July 31, 2025 11:43 am

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দুই নং হাসপাতালে সামনে ভুয়া চিকিৎসক সন্দেহে একজন ও তার সহযোগী হিসেবে আরো একজন কে আটক করে পুলিশে সপর্দ। তারা হলেন,সজিব দাস পার্থ (২১) ও তার সহযোগী মানিক মিয়া (২২) ।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে। আনসার সদস্যরা তাদের আটক করে হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে সজিব দাস চিকিৎসকের অ্যাপ্রোন পরে মেডিকেল – দুইএর নিচ তলা হুইলচেয়ারে বসা কুলসুম বেগম(৫৪)নামের এক রোগীকে দাঁড় করিয়ে হাঁটানোর চেষ্টা করার সময় হঠাৎ তিনি পড়ে গেলে ভয়ে রোগীকে ফেলে দ্রুত ওইখান থেকে চলে যাওয়ার সময় ওই দুই যুবককে দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে নিজেদের চিকিৎসক বলে পরিচয় দেয়। তবে কোনো পরিচয়পত্র ও ভিজিটিং কার্ড দেখাতে না পারায় তাদেরকে ঢামেকের পুলিশ ক্যাম্পে দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক হোসেন জানান, আনসার সদস্যরা সন্দেহ- জনক দুই যুবককে আটক করে আমাদের ক্যাম্পে নিয়ে আসে।তাদের মধ‍্যে সজীব দাস চিকিৎসক পরিচয় দেন,পরে পরিবারে সাথে যোগাযোগ করে জানা যায় পাবনা মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ও তার মানসিক সমস্যা রয়েছে বলেও জানান তিনি। তাদের উপযুক্ত প্রমাণ না থাকায় শাহবাগ থানায় হস্তর করা হয়েছে।

তিনি আরো জানান,সজীবের গ্রামের বাড়ি
মৌলভীবাজারের রাজনগর থানার রানেশ চন্দ্র দাসের সন্তান।মানিকের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ঈসাখালী গ্রামে আবুল বাশারের সন্তান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে ডাকাতির আগেই পুলিশের জালে ৭ সদস্য, ইয়াবাসহ আরও একজন আটক

কুমিল্লায় রাত পোহালেই ভোট উৎসব প্রস্তুত -উৎসবের সাথে আছে শঙ্কাও

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয় : গোলাম পরওয়ার

যুদ্ধের প্রভাবে দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

সরবরাহ কমের জন্যে নয়, তেলের সংকট তৈরি করা: মির্জা ফখরুল

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

ভোগডোমা আশ্রয়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল

চাকরি গেল বিপ্লব কুমার, রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার

চার হাজার শয্যার ভবন নির্মাণ হচ্ছে ঢাকা মেডিকেল স্বাধীনতা পদক পাওয়ায় আনন্দে মাতোয়ারা চিকিৎসক-নার্স-কর্মচারীরা

নানিয়ারচর জোন কর্তৃক বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ