টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে খামেনির কফিন ছুঁয়ে কাঁদলেন বিপ্লবী গার্ডের প্রধান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 3, 2026 7:42 pm

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে প্রকাশ্যে এসেছেন ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল আহমেদ ভাহিদি। আজ শুক্রবার (৩ জুলাই) শেষ রাতে খামেনির কফিনের কাছে যান তিনি। এ সময় তাকে কাঁদতে দেখা যায়।

এর আগে গতকাল খামেনির দাফন প্রক্রিয়া শুরুর ব্যাপারে পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাকে বৈঠক করতে দেখা যায়।যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের শুরুতে বিপ্লবী গার্ডের সাবেক প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর জেনারেল ভাহিদি দায়িত্ব পান। এ সময় গোপন স্থানে থেকে যুদ্ধ পরিচালনা করেন তিনি।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওইদিনই রাজধানী তেহরানে সুপ্রিম লিডারের বাসভবনে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।জেনারেল ভাহিদি শুধুমাত্র যুদ্ধ পরিচালনাই করেননি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কীভাবে ও কিসের ভিত্তিতে সেটিও ঠিক করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ।আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হন তার ছেলে মোজতবা খামেনি। বলা হয়ে থাকে, এখন মোজতবার সঙ্গে যে ছোট একটি দলের সরাসরি যোগাযোগ আছে সেই দলে আছেন জেনারেল ভাহিদি। ইরানের বর্তমান রাজনীতিতে এই জেনারেলের ব্যাপক প্রভাব রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সূত্র: গালফ নিউজ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ করা অনেক কঠিন: এমপি সাইফুল আলম মিলন

রাজধানীর বাড্ডায় বৈদ্যুতিক  খাম্বার উপর থেকে অটো রিশকা চালকের মরদহ উদ্ধার করেছে পুলিশ

কুমিল্লা-৬ এ টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান

পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, আটক ১৩

কাশিনাথপুরে দুই শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচীর মৃত্যু

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

জীবনে এগিয়ে যেতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ (পর্ব-১)

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি