টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 3 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 3, 2026 8:14 pm

বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সাহসী বার্তা দিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মতো শক্ত প্রতিপক্ষ হলেও কোনো ভয় ছাড়াই মেসিদের বিপক্ষে মাঠে নামতে চায় কেপ ভার্দে। একই মনোভাব নিয়ে নিজের দলের ফুটবলারদেরও উৎসাহ দিয়েছেন তিনি।শনিবার রাত ৪টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। বিশ্বকাপের অন্যতম আলোচিত এই দলটির সামনে এখন বড় চ্যালেঞ্জ। বিশ্বমঞ্চে প্রথমবার অংশ নিয়েই বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া সহজ নয়। তবে সাহসী ও আক্রমণাত্মক ফুটবল খেলেই স্কালোনির দলকে রুখে দিতে চায় ভোজিনহারা।

সংবাদ সংস্থা ইনফোপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কেপ ভার্দের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দল পরিচিত শক্তি ও মানসিকতা নিয়েই খেলবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের কোনো ভয় নেই। আমরা একই বিশ্বাস, একই আশা, একই শক্তি, একই প্রতিশ্রুতি এবং একই দৃঢ়তা নিয়ে খেলব, যেটা দিয়ে আমরা কেপ ভার্দেকে গড়ে তুলেছি।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পরিসংখ্যান বা সম্ভাবনার হিসাব আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। মাঠে নিজেদের সামর্থ্য প্রমাণ করাই আসল লক্ষ্য। এই টুর্নামেন্টে কেপ ভার্দের আসল কাজই হচ্ছে বড় দলগুলোর মুখোমুখি হওয়া।’এছাড়া স্পেনের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করা গোলরক্ষক ভোজনহাকে প্রশংসায় ভাসান তিনি। জোসে মারিয়া বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে যেকোনো ফলাফলই হোক, কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের বিশ্বকাপ জয় করে ফেলেছে। এই সাফল্য কেবল ফুটবলে নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।’

উল্লেখ্য, গ্রপ পর্বের প্রথম ম্যাচে স্পেনকে আটকে দিয়েছিল কেপ ভার্দে। ইয়ামাল-পেদ্রিরা অনেক চেষ্টাও ম্যাচটি জিততে পারেনি। এরপর উরুগুয়ে ও সৌদিকে রুখে দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া দলটি। এবার আর্জেন্টিনাকে হারিয়ে শেষ ষোলোতে পা রাখতে চায় ভোজিনহারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিয়ের আড়ালে পাচারের শঙ্কা: ৫ বছরে চীনে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী

প্রাথমিকে বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হবিগঞ্জ প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করে দালাল চক্রের সদস্য আনোয়ার

মহাপরিচালকের দরবার,‘শৃঙ্খলা ও সেবার মান’ সমুন্নত রাখার আহ্বান

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে একসেলারেটেড এডুকেশন সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ফ্যাক্টরিতে বিস্ফোরনে  দগ্ধ ৭

অজ্ঞাতনামা মারাদেহ

দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা : ৪ ছিনতাইকারীর জবানবন্দি, এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

হরমুজ প্রণালিতে মাইন আতঙ্ক সমুদ্রের তলদেশে যেভাবে পাতা হয় মাইন