রাজধানী কদমতলী শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন ০৬ নম্বর গলির জনপ্রিয় প্লাস্টিক কারখানার ভিতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তপন কান্তি (৩৫)নামের এক টেকনিশিয়ান মৃত্যু।
শনিবার (০২ আগস্ট) সকাল সাড়ে ১১টা দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করে।
তাকে ঢামেকে নিয়ে আসা সহকর্মী রানা জানান,নিহত তপন শ্যামপুর ৭ নম্বর গলির জনপ্রিয় প্লাস্টিক কারখানার টেকনিশিয়ান এর কাজ করত। সাড়ে ১১ টার দিকে ওই প্লাস্টিক কারখানার ভিতরে মেশিনে সুইচ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে যায়,পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া এলাকার উপেন্দ্র লালের সন্তান।বর্তমান ওই এলাকায় থাকতেন। পেশায় টেকনিশিয়ান ছিলেন।এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















