টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী সমিতিতে নতুন নেতৃত্ব: সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

প্রতিবেদক
বিনোদন ডেস্ক
July 4, 2026 3:50 pm

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী বিজয়ী হয়েছেন।

শনিবার ভোরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান ফলাফলের বিবরণীতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। এর মধ্যে ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পান ১৪৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পান ২৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট। সহ-সভাপতি পদের দুটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট। অন্যদিকে একই পদে রোজিনা পান ১৫২ ভোট এবং নূতন পান ২০৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে রিনা খানকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন সুব্রত।

সাংগঠনিক সম্পাদক পদে ২৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সনি রহমান। তার প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।

দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন মারুফ আকিব।

কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কামরুজ্জামান কমল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এবার ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭ জন প্রার্থী। সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু।

কার্যকরী পরিষদের বাকি ১০টি পদে নির্বাচিত হয়েছেন আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ।

নির্বাচিত সদস্যদের মধ্যে আলীবরাজ পেয়েছেন ২৯৭ ভোট, নাসরিন ২৮৯ ভোট এবং জেসমিন আক্তার ২৮৩ ভোট।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এক প্যানেলে সভাপতি পদে প্রার্থী ছিলেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জয় চৌধুরী।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান ও ইউসুফ খান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী সপ্তাহেই ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

গাবতলীতে বিএনপির মশাল মিছিল: এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ ও কোরআন অবমাননার প্রতিবাদ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

রাজবাড়ী বিদেশী অস্ত্র ও গুলি সহ ৪ জনকে গ্রেফতার করেছে”জেলা গোয়েন্দা শাখা ডিবি

ওসির উদ্যোগে টানা ৩০ দিনের ইফতার বদলির পর থেমে যায় শিবগঞ্জ থানার সেই মানবিক আয়োজন

কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে তিতাসের রুবি ইসলামের দৌড়ঝাঁপ

জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

রাজধানীর তেজগাঁও বিভিন্ন এলাকা থেকে ৬৭ অপরাধী গ্রেফতার

বীরগঞ্জকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি মনজুরুল ইসলামের