ঢাকা-১৪ আসনে বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক জনাব এস এ সিদ্দিক সাজুকে ‘অযৌক্তিকভাবে কারণ দর্শাও নোটিশ’ প্রদানের প্রতিবাদে। একইসাথে, সানজিদা ইসলাম তুলির পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননাকর বক্তব্যের ও প্রতিবাদ জানানো হয়।
মিছিলটি গাবতলীর হানিফ এন্টারপ্রাইজের বালুর মাঠ থেকে শুরু হয়ে মাজার রোডের মাথা প্রদক্ষিণ করে গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন,
এস এ সিদ্দিক সাজু একজন ত্যাগী, সাহসী ও তৃণমূলের আস্থাভাজন নেতা। তাকে কারণ দর্শানো একটি রাজনৈতিক ষড়যন্ত্র। একইভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ চলবে।”
নেতাকর্মীরা জানান, অবিলম্বে এস এ সিদ্দিক সাজুর বিরুদ্ধে জারিকৃত কারণ দর্শাও নোটিশ প্রত্যাহার ও ধর্ম অবমাননার ঘটনায় আইনানুগ ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।



















