টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 5 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে তিতাসে জামায়াতে ইসলামীর গণমিছিল

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
August 5, 2025 6:29 pm

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘৩৬ শে জুলাই ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার ফ্যাসিবাদের কবল থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করে, বিজয়ের প্রথম বার্ষিকীতে কুমিল্লার তিতাসে জামায়াতে ইসলামীর গনমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল
মঙ্গলবার (৫ আগস্ট)বিকাল ৫টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিশাল বিজয় র‌্যালি বের হয়ে গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজার গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন,দাউদকান্দি তিতাসের গণমানুষের নেতা দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহালুল,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোশারফ হোসেন,তিতাস উপজেলা জামায়াতের আমীর শামীম সরকার বিজ্ঞ,সাধারণ সেক্রেটারি সালাউদ্দিন সরকার এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেন,তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি সবির হোসেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুন্সি মোশারফ হোসেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ডা. শাহাবুদ্দিন। পথসভায় মনিরুজ্জামান বাহালুল বলেন,ছাত্র জনতার রক্তের বিনিময়ে এদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এখন ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার সময় পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচন চাই,তাছাড়া যদি নির্বাচনের নামে কোন ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে এই দেশের জনগণ নতুন কোন ফ্যাসিস্টকে ছাড় দিবে না, বিগত স্বৈরাচার সরকারের অধীনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র চরম হুমকির মুখে ছিল। দেশের মানুষ এই স্বৈরাচারী শাসন চায়নি বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। নতুন প্রজন্মের নেতৃত্বে আসছে গণঅভ্যুত্থান,এটাই হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রথম বিজয়।এসময় উপজেলা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

নাসিরনগরে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্র মহলের কেন্দ্রীয় সম্মেলন

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ: সেতুমন্ত্রী

গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলা হবে: স্বাস্থ্যমন্ত্রী

কুড়িগ্রাম-১: বিএনপির প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা মনোনয়নে ভূরুঙ্গামারীতে শুভেচ্ছা ও আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

দেশে বাড়ছে এইচআইভির সংক্রমণ আক্রান্তদের বেশিরভাগই তরুণ-অবিবাহিত

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

সাবস্টেশন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার

ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের পূর্ণাঙ্গ কমিটি গঠন