টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 7, 2026 5:07 pm

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে এসব সংশোধনী সেবা মাঠপর্যায়ের নির্বাচন অফিস থেকে গ্রহণ করতে হবে।

সোমবার (৬ জুলাই) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ইসির কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আদেশে জানানো হয়েছে, শুধুমাত্র মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি সব ধরনের সংশোধন কার্যক্রম ইটিআই ভবন থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’—এই ছয়টি ক্যাটাগরির সেবা কার্যক্রম স্থগিত থাকবে। এ ছাড়া অনলাইনে আবেদনযোগ্য কোনো আবেদন এখন থেকে হার্ডকপি আকারে গ্রহণ করা হবে না।

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব সংশোধনী আবেদন এখন থেকে বিভিন্ন স্তরের মাঠ কর্মকর্তারা নিষ্পত্তি করবেন। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির আবেদন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘ক’ ক্যাটাগরির আবেদন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তার এখতিয়ারভুক্ত হবে।

অন্যদিকে, জেলা পর্যায়ে ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে। এ ছাড়া আঞ্চলিক পর্যায়ে ‘গ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।

উল্লেখ্য, এতদিন ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির সংশোধন আবেদনগুলো ইটিআই ভবন থেকেই জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছিল। কমিশনের নতুন এই সিদ্ধান্তের ফলে সেবাগ্রহীতাদের এখন থেকে নিজ নিজ এলাকার নির্বাচন অফিসে গিয়েই প্রয়োজনীয় কাজ সারতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আরও শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোন ও ২০০ রকেট ছুড়েছে ইরান

রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে-কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার উপর হামলা

ছাত্রদলের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত

তাকে ধাক্কায় মৃত্যু

দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

রমনার একটি বাসা থেকে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার

শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল আসামী র‌্যাবের জালে আটক

হরমুজ প্রণালী বন্ধে ইউরোপজুড়ে গ্যাসের বৃদ্ধি প্রতি ঘনফুট বিক্রি হচ্ছে ৭৮৫ ডলার

ডিমলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন বিওপি চালু