টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 11 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
July 11, 2026 6:44 pm

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ডাকাতি ও চুরি মামলার ৬ জন, মারামারি মামলার ২ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দাউদকান্দি মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও চুরি মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আলাউদ্দিনের বিরুদ্ধে ২১টি এবং মো. আনিছের বিরুদ্ধে ১৭টিসহ দেশের বিভিন্ন থানায় স্বর্ণ চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া ২ জন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, এসআই (নিঃ) মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মারামারি মামলার আসামি মো. আলম (৫৫) ও ফাতেমা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করেন।

এছাড়া এসআই (নিঃ) রবিউল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেল (২৬)-কে গ্রেপ্তার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

ইরান-লেবাননে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলের বিশাল বাজেট পাস

যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের তেল শোধনাগারে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকেআগুন

আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হলে রোহিঙ্গা সংকট মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে: প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার এই যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস

ছুটির নামে সরকারি টাকা আত্মসাত,‘প্রতিরোধে অনলাইন ছুটি সিস্টেম ও লোকেশন ট্র্যাকিং চালু প্রয়োজন

তিতাসে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার- ৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ