টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জিন্নাত আলির আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে জানাজা

প্রতিবেদক
রেজাউল হক
July 15, 2026 4:01 pm

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে সরকারি রাস্তা ব্যবহার ও মাটি কাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল ইসলাম জিন্নাত (৫০) নামের এক ব্যক্তির অকাল মৃত্যু হয়েছে। নিহত জাহিদুল ইসলাম উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ডাংঘাট গ্রামে একটি সরকারি রাস্তা ব্যবহার ও মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ওই রাস্তার মাটি কাটা এবং চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ বল্লাম দিয়ে বুকে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের দেশীয় বল্লাম ও শাবলের আঘাতে জাহিদুল ইসলাম জিন্নাত(৪৫) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দের -১১ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

​উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল ঘটনাটি নিশ্চিত করে দুঃখ প্রকাশ করেছেন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

​এদিকে নিহত জাহিদুল ইসলামের পরিবার ও এলাকা সূত্রে জানানো হয়েছে, আজ বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মরহুমের নিজ বাড়িতে (গ্রাম ডাংঘাটে) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এই অকাল ও নির্মম মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্দান্ত খেলে ২-০ তে ৮৬ মিনিট এগিয়ে থেকেও কান্নায় ভেসে বিশ্বমঞ্চ থেকে বিদায় সেনেগাল

সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজার ৫২৯ হজযাত্রী, মৃত্যু ১৮ জনের

কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০

ঢাকা মেডিকেলে ফেলে রেখে যাওয়া কিশোরীর এক সপ্তাহও পরিচয় মিলেনি

উত্তেজনার মধ্যেই ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি

বাংলাদেশ থেকে যে কারণে কাঁঠাল নিতে চায় চীন

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক-৪

রাজধানীতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার

ঢাকার সঙ্গে বেশকিছু ফ্লাইট সাময়িক স্থগিত করলো এয়ার ইন্ডিয়া

যাত্রাবাড়ী দ্রুতগামী ট্রাকে ধাক্কায় প্রাণ গেল পথশিশুর