টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এস কে সুরের দুর্নীতির মামলার রায় ২৮ জুলাই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 15, 2026 7:23 pm

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুদকের প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম আজাদ জানান, মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় সব তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট আইনে এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে।

মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুর এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের তথ্য জানিয়ে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর সম্পদ বিবরণীর ফরম ও নির্দেশনা গ্রহণ করলেও নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তা জমা দেননি। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ৬ নভেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে সাতজন সাক্ষীর প্রত্যেকের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল এস কে সুরকে গ্রেপ্তার করে। সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারীসহ গ্রেপ্তার ৩

নাজমুল হাসানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ:- ইনসানিয়াত বিপ্লবের

নানিয়ারচর সেনা জোন উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

সুফল প্রকল্প ও বাগান পাহারায় ব্যাপক অনিয়মের অভিযোগ : ডেপুটি রেঞ্জার মিনার চৌধুরীর দিকে তীর

রিকশার দৌরাত্ম্য রোধে মিরপুরে ট্র্যাপার বসাচ্ছে ট্রাফিক পুলিশ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরান-লেবাননে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলের বিশাল বাজেট পাস

চট্টগ্রাম বিভাগে শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

তেহরানে খামেনির শোক র‌্যালি, ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম