টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 17, 2026 1:51 pm

চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার মো. নুরুল আলম এবং বোয়ালখালী উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২)। তারা দুজনই কনফিডেন্স লবণ কারখানার শ্রমিক ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘দগ্ধ দুই শ্রমিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোট ১০ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দগ্ধ শ্রমিকদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, কারখানায় কাজ করার সময় ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন শুরু হয়েছে

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ আটক-১

রিয়াদ বিমানবন্দরের ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

সাধারণ জনগণের অর্থ সহায়তার প্রয়োজন নেই,সরকারি পর্যায় থেকে পর্যাপ্ত সহায়তা রয়েছে ডা.নাসির উদ্দিন

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে

কুড়িগ্রামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিদ্যুৎস্পৃষ্ট

তেজগাঁওয়ের নাখাল পাড়ায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড

চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা,‘গীতার শিক্ষা শুধু ধর্মীয় চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবকল্যাণের পথ দেখায়-আবু সুফিয়ান

নিউমার্কেটে এলিফ্যান্ট রোডে একটি বাসায় ঝুলছিল এক নারীর মরদেহ