টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদ বিমানবন্দরের ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
October 13, 2026 2:54 pm

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় গত শনিবার থেকে মঙ্গলবার (আজ) ভোর পর্যন্ত ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর ওপর। এ সংস্থার ১৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এসব ফ্লাইটের যাত্রীদের বিভিন্ন গন্তব্য থেকে ট্রানজিট নিয়ে রিয়াদে পৌঁছানোর কথা ছিল। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ঢাকা থেকে বহন করা হয়নি। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন তারা।

এর আগে, গত রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে বিমানবন্দরটিতে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে।

এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন। ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজেও হামলা চালায় হুথিরা। হামলায় ওই পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলা চলছে। এই সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দর হুথিদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এর আগে হুথিরা সতর্ক করে জানিয়েছিল, কোনো বিমান সংস্থা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে উড়োজাহাজ পরিচালনা করলে তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। এর পর গত শনিবার সৌদি রাজধানী রিয়াদের বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ

নজিরবিহীনভাবে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর বাংলায় টুইট

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

অজ্ঞাতনামা মারাদেহ

পৃথক ঘটনায় গৃহকর্মীসহ তিনজনের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

চকবাজারের একটি বাসা থেকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পেরে সপরিবারে নিখোঁজ ব্যবসায়ী!

ঢামেকে ‘অতিরিক্ত দায়িত্বের’ আড়ালে অনিয়ম ? পদ-বেতন অসামঞ্জস্যের সঙ্গে মিথ্যা ভাউচার-রশিদে অর্থ নেওয়ার অভিযোগ ডা. আশরাফুল আলম ও ক্যাশিয়ার আলমগীরের বিরুদ্ধে

ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাভারে নফল রোজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত