টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে বাড়তি কোনো সুবিধা পায়নি আর্জেন্টিনা: মেসি

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 17, 2026 1:57 pm

বিশ্বকাপ ফাইনালে ওঠার পর সমালোচকদের একহাত নিলেন লিওনেল মেসি। টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা ও ফিফাকে ঘিরে ওঠা নানা অভিযোগের জবাবে আর্জেন্টিনা অধিনায়ক দাবি করেছেন, গত চার বছর ধরে তারাই বিশ্বের সেরা দল এবং টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা তারই প্রমাণ।

বিশ্বকাপের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ উঠেছে, ফিফা নাকি আগেই মেসির হাতে ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনা করেছে, আর্জেন্টিনা নাকি রেফারিদের কাছ থেকে বিশেষ সুবিধা পাচ্ছে, এমনকি ভিএআরের সিদ্ধান্তও তাদের পক্ষে যাচ্ছে বলে দাবি করেছেন অনেকে। তবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর এসব সমালোচনার জবাব দিয়েছেন মেসি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‌‌‌‌‌‌‌‌’এই ‌কথাগুলো খুব কষ্ট দেয়। গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল।

সেটা কারও পছন্দ হোক বা না হোক। পরপর দুটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।

কেউ আমাদের বিশেষ সুবিধা দেয়নি। এই দল নিজেদের সামর্থ্য দিয়েই এখানে এসেছে।’
চলতি বিশ্বকাপে একাধিকবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। মেসির মতে, ইংল্যান্ডের বিপক্ষে হেরে গেলে সমালোচকদের কণ্ঠ আরও জোরালো হতো। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে সেই সুযোগ দেননি তারা।

মেসি বলেন, ‌‌‌‌‌‌‌’যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকে অযৌক্তিক কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেইনি। আমরা জানি আমরা কতটা ভালো খেলি। তাই কে কী বলল, তা নিয়ে ভাবি না। তবে কিছু বলার আগে সবার একটু চিন্তা করা উচিত, যেন পরে আফসোস করতে না হয়।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের জয়টি প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন মেসি। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, দিয়েগো ওপরে বসে হাসছেন। এই দিনটা তার কাছেও বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। এই জয় আমরা তার উদ্দেশেই উৎসর্গ করছি।’

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন শিরোপা ধরে রাখার লক্ষ্যে তাদের সামনে শেষ বাধা স্পেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাবির ক্যান্টিনে সংস্কার কাজ করার সময় দেওয়াল চাঁপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

নতুন আইজি প্রিজন দায়িত্ব গ্রহণ করলেন ফুলেল শুভেচ্ছা মাধ্যমে

জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত: দীনেশ ত্রিবেদী

দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন আনলো বাংলাদেশ

আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা মনিরুল হক চৌধুরী

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

ঢামেকের মধ্যেই অচেতন অবস্থায় পড়ে ছিল অজ্ঞাতনামা ব্যক্তি মরাদেহ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ফেনীতে গ্যাস লাইন লিকেজ থেকে নারীসহ তিনজন দগ্ধ

মোহাম্মদপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করলেন যুবদল নেতা জাহিদ হোসেন মোড়ল