টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 17 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি আপাতত স্থগিত

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 17, 2026 8:18 pm

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ আপাতত স্থগিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেকজান্দরু হুদিস্তেনু। তবে তার মতে, কূটনীতির পথ পুরোপুরি বন্ধ হয়নি।

শেষ পর্যন্ত উভয় পক্ষকেই আলোচনার পথেই ফিরতে হবে।
আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হুদিস্তেনু বলেন, কূটনীতির পথ একেবারে বন্ধ হয়ে যায়নি, বরং এটি সাময়িকভাবে স্থগিত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, দিনশেষে যুক্তরাষ্ট্র ও ইরান-উভয় পক্ষকেই এই যুদ্ধাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, এই সংঘাত কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়।

তাই শেষ পর্যন্ত তারা একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে বাধ্য হবে।
হুদিস্তেনুর মতে, সংকটের শুরু থেকেই ওয়াশিংটন ও তেহরানের লক্ষ্য এবং কূটনৈতিক আলোচনার ধরন নিয়ে স্পষ্ট মতপার্থক্য ছিল।

যুদ্ধের অবসান কীভাবে হবে এবং আলোচনা কোন কাঠামোয় এগোবে, তা নিয়ে শুরু থেকেই দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি ছিল।

তিনি বলেন, এই ভিন্নমতের কারণেই পরিস্থিতি আবারও একটি সীমিত সামরিক সংঘাতের ফাঁদে আটকে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই বিশ্লেষক আরও বলেন, বর্তমান পরিস্থিতি সরাসরি বড় ধরনের যুদ্ধে রূপ নেবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে দুই পক্ষের রণংদেহী অবস্থান উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে গত দুই মাসের মধ্যে বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
অজ্ঞাতনামা মারাদেহ

ফুটপাতে পড়ে ছিল অচেতন অজ্ঞাত এক নারী ঢামেকে মৃত্যু

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে ফের চার দিনের রিমান্ড

ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন হাজারও মানুষ

কুমিল্লায় ট্রাক চালক হত্যা ঘটনায় আটক-৫

বটির কোপে মা খুন, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে

তিতাসে সরিষা চাষে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা, আশাবাদী কৃষক

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরে পুরোহিতকে কুপিয়ে জখম