টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, দেশজুড়ে গ্যাসের তীব্র সংকট

প্রতিবেদক
কক্সবাজার প্রতিনিধি
July 21, 2026 6:21 pm

কক্সবাজারের মহেশখালীর একটি ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে গ্যাসের তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। এলএনজি সরবরাহ কমে যাওয়ায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থানে গ্যাসের চাপ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল চালু রয়েছে। সাধারণত এসব টার্মিনাল থেকে প্রতিদিন ১০০ থেকে ১০৫ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ করা হতো। তবে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে বর্তমানে সরবরাহ কমে ৬০ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে। উল্লেখ্য, দেশের দৈনিক মোট গ্যাসের চাহিদার প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশই মেটানো হয় আমদানি করা এলএনজির মাধ্যমে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হঠাৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গৃহস্থালিতে রান্নার চুলা জ্বালাতে তীব্র সমস্যার সৃষ্টি হয়েছে। শুধু আবাসিক খাতই নয়, গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম। পাশাপাশি গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে রাজধানী ও এর আশপাশের এলাকায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিতাস আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ত্রুটি মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

নন্দীগ্রামে শিশুকে কুপিয়ে হত্যা, জনতার হাতে আটক ঘাতক

হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় স্বামীকে ফাঁসাতে স্ত্রীর মিথ্যা অপহরনের মামলা। বাবা সাবেক সেনা কর্মকর্তার প্রভাব খাটানোর অভিযোগ

ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি

রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা

ক্যান্সার ও কিডনি আক্রান্ত খাদিজা-রোমেনার পাশে আক্কাস আলী

৫৫ তম স্বাধীনতা দিবসে ব্রিটেনের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে উড়লো বাংলাদেশের জাতীয় পতাকা

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের কার্যাবলি-নির্ধারণ প্রজ্ঞাপন জারি

৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল