টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 21 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফের এনআইডিতে বয়স সংশোধনের ক্ষমতা পাচ্ছেন মাঠপর্যায়ের কর্মকর্তারা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 21, 2026 8:53 pm

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স সংশোধনের ক্ষমতা আবারও মাঠপর্যায়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, এনআইডি সংশোধন নিয়ে কিছু প্রস্তাবনা ছিল। এর মধ্যে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনলাইনে করার ব্যবস্থা রাখা হচ্ছে। এ ক্ষেত্রে আবেদনকারীকে নির্ধারিত সংশোধন ফি দিতে হবে। এ জন্য নতুন একটি প্রাতিষ্ঠানিক ফি নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আইনে ১৫ বছর পর এনআইডি নবায়নের বিধান রয়েছে। এ জন্য নির্ধারিত একটি ফরম থাকবে। সেই ফরমে আবেদনকারী বা এনআইডিধারীকে পরিবারের তথ্য দিতে হবে, যাতে তথ্যের মিল যাচাই করা যায়। এ ক্ষেত্রেও একটি ন্যূনতম ফি থাকবে।

মাঠপর্যায়ে আবারও বয়স সংশোধনের ক্ষমতা দেওয়ার বিষয়ে তিনি বলেন, বর্তমানে এনআইডিতে জন্মতারিখ সংশোধনের কাজ কেন্দ্রীয়ভাবে করা হয়। এখন যাঁদের পাবলিক পরীক্ষার সনদে (জেএসসি, এসএসসি ও এইচএসসি) জন্মতারিখ রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে সংশোধনের কাজ মাঠপর্যায় থেকেই করা যাবে।

প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, বর্তমানে প্রবাসীদের ভোটার নিবন্ধন দুই ধাপে হয়। ফরম জমা ও বায়োমেট্রিক দেওয়ার পর আবেদনটি তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত শেষ হলে তা আপলোড করা হয়। নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক নেওয়ার পরই তথ্য আপলোড করা হবে। পরে তদন্তে তথ্যের যথার্থতা পাওয়া গেলেজাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স সংশোধনের ক্ষমতা আবারও মাঠপর্যায়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, এনআইডি সংশোধন নিয়ে কিছু প্রস্তাবনা ছিল। এর মধ্যে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনলাইনে করার ব্যবস্থা রাখা হচ্ছে। এ ক্ষেত্রে আবেদনকারীকে নির্ধারিত সংশোধন ফি দিতে হবে। এ জন্য নতুন একটি প্রাতিষ্ঠানিক ফি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, আইনে ১৫ বছর পর এনআইডি নবায়নের বিধান রয়েছে। এ জন্য নির্ধারিত একটি ফরম থাকবে। সেই ফরমে আবেদনকারী বা এনআইডিধারীকে পরিবারের তথ্য দিতে হবে, যাতে তথ্যের মিল যাচাই করা যায়। এ ক্ষেত্রেও একটি ন্যূনতম ফি থাকবে।

মাঠপর্যায়ে আবারও বয়স সংশোধনের ক্ষমতা দেওয়ার বিষয়ে তিনি বলেন, বর্তমানে এনআইডিতে জন্মতারিখ সংশোধনের কাজ কেন্দ্রীয়ভাবে করা হয়। এখন যাঁদের পাবলিক পরীক্ষার সনদে (জেএসসি, এসএসসি ও এইচএসসি) জন্মতারিখ রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে সংশোধনের কাজ মাঠপর্যায় থেকেই করা যাবে।

প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, বর্তমানে প্রবাসীদের ভোটার নিবন্ধন দুই ধাপে হয়। ফরম জমা ও বায়োমেট্রিক দেওয়ার পর আবেদনটি তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত শেষ হলে তা আপলোড করা হয়। নতুন ব্যবস্থায় বায়োমেট্রিক নেওয়ার পরই তথ্য আপলোড করা হবে। পরে তদন্তে তথ্যের যথার্থতা পাওয়া গেলে এখান থেকেই অনুমোদন দেওয়া হবে।এর ফলে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে। এখান থেকেই অনুমোদন দেওয়া হবে।এর ফলে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম গুজরা সৎসঙ্গ শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী মহা-মহোৎসব উদযাপন

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শিশু তানজিলার মৃত্যু

বীরগঞ্জে ভোগনগর ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২০২৬

রথযাত্রার অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

অজ্ঞাতনামা মারাদেহ

দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু

ইনুর রায়ে নাহিদের অসন্তোষ

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী ট্রাকের চাঁপাই নিহত ৩ জন

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন