টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২০২৬

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 27, 2026 11:46 pm

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) ৯ম দিনে রাজধানী ঢাকার পল্লবী প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি পাবনা জেলাধীন আংশিক সাথিয়া,বেড়া,আমিনপুর থানা আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কাশিনাথপর এর কৃতি সন্তান বাংলাদেশ  বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মেম্বার প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুরের কৃতি সন্তান জনাব মোঃ সাইদুর রহমান খান,(সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), জনাব মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ,(এমডি ও সিইও,যমুনা ব্যাংক পিএলসি), অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, (প্রাক্তন উপ-উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি),ড.খন্দকার রহিমুজ্জামান(সাবেক ব্যাংক কর্মকর্তা), সাংবাদিক পারভেজ খান (সিইও,দৈনিক রূপালী বাংলাদেশ),মোহাম্মদ খাইরুজ্জামান কামাল(সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস),জনাব মোঃ সাইদুল ইসলাম,পরিচালক,বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিনাথপুরের কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুর এর সবাইকে নিয়ে গঠিত ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানানো হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ গড়ে উঠবে ।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন ঢাকাতে এমন আয়োজন এর আগে কখনোই হয়নি। এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পরবো।
সংগঠনের গ্রুপ এডমিন সদস্য মোঃ আসাদুজ্জামান সুজন এডমিন গ্রুপের সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন।
সভাপতি বক্তব্য শেষে হাফেজ দেলোয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য উত্তর বঙ্গের প্রবেশদ্বার কাশিনাথপুর,
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত।কাশীনাথপুরের দক্ষিণ-পশ্চিমে আহম্মদপুর ও ক্ষেতুপাড়া ইউনিয়ন, উত্তরে চাকলা ও করমজা ইউনিয়ন, পূর্বে জাতসাখিনি ইউনিয়ন দ্বারা বেষ্টিত। কাশীনাথপুরের দক্ষিণ দিক দিয়ে আত্রাই নদী প্রবাহিত।

উল্লেখ্য ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি ২০২৪ ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল এর মাধ্যমে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ঈদে দূস্থদের মাঝে খাবার বিতরণ,বাস,লঞ্চ ও ফেরি ঘাটে ঈদে চলাচল যাত্রীদের জন্য সচেতনতা মূলক ব্যানার ও ফেস্টুন লাগানো, কাশিনাথপুরের চা চক্র ও স্কুল মাঠ পরিস্কার অভিযান, দেশের ভয়াবহ বন্যায় বিমান বাহিনীর কাছে বন্যার্তদের জন্য খাবার বিতরণ, বৃহত্তর কাশিনাথপুর এলাকার এতিমখানায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা উপকরণ (ব্যাগ খাতা কলম) বিতরণ, আর্থিক অসচ্ছল অসুস্থ রোগীর আর্থিক সহায়তা প্রদান উল্লেখযোগ্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জিয়া উদ্যানে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথভাবে তদারকির আহ্বান সেলিম উদ্দিনের

সামিউল ইসলাম চৌধুরী ইউপি চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

হাতিরঝিলে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত।

হরমুজ প্রণালিতে মাইন আতঙ্ক সমুদ্রের তলদেশে যেভাবে পাতা হয় মাইন

আসন্ন ঈদকে সামনে রেখে,ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ২০ বছরের রেকর্ড ভঙ্গ

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

ট্রাম্প দিলো ‘বোমা হামলা’র হুমকি, ‘নতুন কার্ড’ নিয়ে প্রস্তুত ইরান

ঢাবির ক্যান্টিনে সংস্কার কাজ করার সময় দেওয়াল চাঁপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত শুরু