টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 22 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট

প্রতিবেদক
মোজাম্মেল হক
July 22, 2026 8:04 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী কবিরাজহাটে গরুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাটটির উদ্বোধন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামের নির্দেশনায় এবং ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে গরুর হাটটি চালু করা হয়েছে। স্থানীয় কৃষক, খামারি ও ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতি বুধবার নিয়মিত এ হাট বসবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউন রহমান রাজু বলেন, “আজ থেকে প্রতি বুধবার কবিরাজহাটে গরুর হাট বসবে। কোনো বিক্রেতা যদি গরু বিক্রি করতে না পারেন, তবে বাড়িতে গরু ফিরিয়ে নেওয়ার জন্য তাকে নির্ধারিত ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি গরু কেনাবেচায় অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতাদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থাও থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, কবিরাজহাটে গরু-ছাগল কেনাবেচার ব্যবস্থা চালু হওয়ায় তাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্য হাটে যেতে হবে না। এতে সময়, শ্রম ও পরিবহন ব্যয় কমবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

ভোগনগর ইউনিয়নের সদস্য সাব্বির হোসেন রয়েল বলেন, “এখন আর গড়িয়া, গোলাপগঞ্জ, ঝাড়বাড়ী, বোদা, খোচাবাড়ী কিংবা কাহারোলে যেতে হবে না। প্রতি বুধবার কবিরাজহাটেই গরু-ছাগলের নিয়মিত হাট বসবে। নিরাপদ, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে সবাই স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, খামারি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নতুন এ হাট চালুর ফলে এলাকার কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষ, প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের ইমামের

সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে: অর্থমন্ত্রী

ঝিনাইদহে জেলা প্রশাসকের কার্যালয়ে আইন মন্ত্রী যা বললেন

বগুড়ায় দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা

আমরা সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব: চৌদ্দগ্রামে তারেক রহমান

সবার সহযোগিতা থাকলে হাসিনাকে ফিরিয়ে আনা হবে

আমি আপনাদের সেবক হতে এসেছি, শাসক হতে নয়, নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন

ইরান যুদ্ধে ৬ দিনে যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ১১ বিলিয়ন ডলার

ডেমরায় এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ