টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 23 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শোকের ছায়া কুমিল্লা জেলা পুলিশে, না ফেরার দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক

প্রতিবেদক
এ কে পলাশ
July 23, 2026 8:22 pm

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ভোর ৬টা ২২ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জেলা পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর আজ ভোর ৬টার দিকে মারা যান।

মোহাম্মদ সাইফুল মালিকের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ১৯৮১ সালে জন্ম নেওয়া সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে ৩৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

জুলাই আন্দোলন পরবর্তী সময়ে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তিনি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেন।

এদিকে সাইফুল মালিকের অকাল মৃত্যুতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ জেলা পুলিশ শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

ছিনতাইকারীর খপ্পরে পড়ে আহত এক নারী

২৮০ কোটি টাকায় বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার

যাত্রাবাড়ীর কাজলা দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

বীরগঞ্জে ভোগনগর ও পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য মন্ত্রীর পরিদর্শনে এসে হতবাক ,দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না

নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর চকবাজার অজ্ঞাত এক ব্যক্তির ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত

মা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ

শত্রুদের নিরাপত্তা কেড়ে নেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির