টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 24 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 24, 2026 7:21 am

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কিত আলোচনার মধ্যেই নির্ধারিত বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হয়।সংসদ সচিবালয়ের তথ্যমতে, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। স্পিকারের একান্ত সচিব (পিএস) রওশন কবির তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গত ১৯ জুলাই ব্যাংকক গিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী রোববার (২৬ জুলাই) তার ঢাকা ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের বিশেষ জরুরি বার্তায় সফর সময়সূচি এগিয়ে এনে আগামীকালই তাকে দেশে ফেরার অনুরোধ জানানো হয়।
দেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের উদ্দেশ্যে লিখিত ও নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে রাষ্ট্রপতি নিজের পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হলে বা দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করবেন। সেই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদই সাময়িকভাবে এই পদে অসীন হবেন। তবে সাময়িকভাবে স্পিকার দায়িত্ব নিলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতির পদ ফাঁকা হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করা আইনিভাবে বাধ্যতামূলক।দেশে এর আগে ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করেছিলেন। তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন এই পদে দায়বদ্ধ ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুস্থতার জন্য বার্তা রাজনীতির উর্ধ্বে মানবিকবোধ ও সৌজন্যতার প্রকাশ-ব‍্যারিস্টার মনোয়ার হোসেন

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি

বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাউসিয়া হক মনজিলে হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (কঃ)’র মহান চাহরম শরীফ

ব্রাহ্মণবাড়ীয়া-সরাইলে  বিকাশ লেনদেনকে টর্চের আলোয় ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩০

ধামরাইয়ে খাল পুনঃখনন কার্যক্রম শুরু, স্বস্তির আশা কৃষকদের

কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

তিতাসে ঝুঁকিপূর্ণ সেতুর উপর দিয়ে ১৫ হাজার মানুষের চলাচল

চীনা নাগরিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার