টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাফরুলে দুর্বৃত্তের গুলিতে যুবদলের কর্মী নিহত ও দুইজন গুলিবিদ্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 25, 2026 8:21 am

সংরক্ষিত ছবি

রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর ওপেক্স গার্মেন্টসের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ১ জন নিহত ও ২জন আহত হয়েছেন। নিহত হলেন ইউসুফ আলী (৪৫)কাফরুল থানার যবুদলের কর্মী ও আহতরা হলেন, নালাম সরদার (৪৫), ও মনির হোসেন (৩২)। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে । পরে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে ১টার দিকে মৃত ঘোষণা করেন । মনির হোসেন ও নালাম সরদার গুলিবিদ্ধ দুজনকে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা মামুন ও সজীব জানান, রাত এগারোটার দিকে মিরপুর -১৩, ই- ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে অজ্ঞাতনামা ৪-৫ জন দুর্বৃত্তকারী এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ৩ জন গুলিবিদ্ধ হন পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে একজন মারা যান ও দুজন গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহত ইউসুফ আলীর গ্রামে বাড়ি, বরিশাল জেলার উজিরপুর থানা শাকরাল এলাকার মৃত শাহজাহানের ছেলে। বর্তমানে কাফরুল এলাকায় থাকতেন। আহত মনিরের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার মালেক শিকদারের ছেলে, বাম পায়ে গুলিবৃদ্ধ হয়েছে, পেশায় ফুটপাতে কাপড় ব্যবসায়ী। ও
নালাম সরদারে গ্রামের বাড়ি, পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলাবালিয়া এলাকার ইয়াসিন সরদারের ছেলে । তার মাথার ডান পাশে গুলিবিদ্ধ, পেশায় ফুটপাতে কাঁচামাল ব্যবসায়ী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান মিরপুর এলাকা থেকে তিনজন গুলিবৃদ্ধ হয়ে ঢামেকে এসেছে। তাদের মধ্যে ইউসুফ আলীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও মনিরের বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে ও নালাম সরদারে মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে অবস্থা আশঙ্কাজনক । বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শ্যামপুরের জুরাইন কবরস্থানে ভিতরে পড়ে ছিল এক ছেলে নবজাতক

মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৭

রাজধানীর গাবতলীতে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ

ঢামেকে চোর সন্দেহে স্বামীস্ত্রীকে গণধোলাই আইন-শৃঙ্খলা কারীর হাতে সোপর্দ

সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

অন্যায় আর জুলুমের বিরুদ্ধে আপনারা ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেবেন “ব্যারিস্টার রুমিন ফারহানা”

প্রয়াত সাংবাদিক রবিউল আনোয়ার টমির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

তিতাসে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আয়াতুল্লাহ খামেনিকে দাফনের পর আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি