টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 25 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 25, 2026 8:40 am

রাষ্ট্রপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি সংবিধান রক্ষা করেছি, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছি ২০২৪ সালের ৫ আগস্টের পর।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর একটি সংবাদ মাধ্যমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পদত্যাগের কারণ সম্পর্কে সাহাবুদ্দিন বলেন, ‘অসুস্থতাই মেইন। সেটাই তো সত্য। মিডিয়াতে নানান রকম কথা হচ্ছে, এগুলো অপতথ্য; সম্পূর্ণরূপে বেসলেস, ক্রিয়েটেড, কল্পনাপ্রসূত। নিজের মনে যা চাইল মনের মাধুরী মিশিয়ে লিখে দিল, ব্যাস। সেটাকে নিয়ে সকলেই টানাটানি শুরু করে দিলাম। কোন ফোন আসে নাই। এগুলো বাজে কথা।’

বঙ্গভবনে থাকা প্রসঙ্গে তিনি বলেন, আইনি বিধান আছে এক মাস থাকার। সেটা তো কোনো কথা না। এজ-সুন-এজ পসিবল আমি চলে যাব বাসায়। গুলশানের বাসায় উঠব।সদ্য পদত্যাগ করা এ সাবেক রাষ্ট্রপতি বলেন, আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি।

ক্রাইসিস ম্যানেজমেন্ট করেছি, ২৪ এর ৫ এর আগস্টের পরে। আমি তো নিজে প্রাউড ফিল করি, যে আমি একটা ক্রাইসিস থেকে, কনস্টিটিউশনটাকে ধরে রাখছি। এবং একটা গভমেন্টও ফর্ম করে দিয়েছি আমি।

সেই গভমেন্ট রাষ্ট্রপতিই ফর্ম করেছে, সাংবিধানিকভাবে এটা শুধু রাষ্ট্রপতিরই ক্ষমতা। সেইভাবে আমি ইন্টারিম গভর্মেন্ট করে দিলাম। ইন্টারিম গভমেন্ট চালিয়ে গেল, ইলেকশন হলো এবং ইলেক্টেড গভমেন্ট এখন দেশ চালাচ্ছে। বলতে গেলে এসব আমারই কৃতিত্ব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশু ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

ভাটারায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সহকর্মীর লাঠি রাখাতে আরেক সহকর্মী মৃত্যু

ডিমলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

বীরগঞ্জে সুজালপুর সাতোর মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাচনী জনসভা

নাসিরনগরে দালালের খপ্পরে সর্বস্বান্ত ইসহাক মিয়া, ৪৫ বছর পর ফিরলেন নিজ ঘরে

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত

হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ

ঢামেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র ‘আইসিইউ’ তে গণঅধিকার পরিষদের সভা-পতি নুরুল হক নুর