টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 30, 2025 6:11 am

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা পররাষ্ট্রমন্ত্রী দেশ‌টির স‌ঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে খা‌লেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পাঠানো এক শোকবার্তায় এ কথা ব‌লে‌ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওয়াং ই বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন বর্ষীয়ান রাজনীতিক ছিলেন।

যিনি চীনের প্রতি বন্ধুভাবাপন্ন ছিলেন এবং চীন–বাংলাদেশ সম্পর্কের বিকাশে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তি‌নি ব‌লেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক লাভের ভিত্তিতে সর্বাঙ্গীণ সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। চীন সরকার চীন–বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে তার গুরুত্বপূর্ণ অবদানকে উচ্চভাবে মূল্যায়ন করে।

ওয়াং ই বলেন, চীন–বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়।

উভয় দেশের পূর্বসূরি নেতৃবৃন্দের গড়ে তোলা দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নিতে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করতে এবং চীন–বাংলাদেশ সর্বাঙ্গীণ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে চীন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় মারা গে‌ছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবস্টেশন প্রকল্পে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার

খিলগাঁওয়ে দ্রুতগামী প্রাইভেটকারে ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ‘বুধবার ছুটি’ ও তিন-দিন শোক পালিতো হবে:মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ

ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করা হবে: রেল প্রতিমন্ত্রী

তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ

পুলিশের ভুয়া সোর্স পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ১

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্প:বাংলাদেশে সতর্কতা ও প্রস্তুতি

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক

বীরগঞ্জে সৌন্দর্যবর্ধনে গাছের চারা রোপণ বটতলী থেকে সিংড়া ফরেস্ট সড়কের দুই পাশে