টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিবেদক
এ কে পলাশ
July 29, 2026 12:35 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ছোট ধুশিয়া এলাকার একটি পুকুর থেকে আলামিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার চান্দলা ইউনিয়নের ছোট দুষিয়া পশ্চিমপাড়া এলাকা মরদেহটি উদ্বার করে পুলিশ।

নিহত আলামিন (৩৫), তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ৯ নম্বর ওয়ার্ড এলাকার অহিদ মেম্বারের ছেলে।
স্হানীয় সুত্রে জানা যা, বুধবার সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার চান্দলা ইউনিয়নের ছোট দুষিয়া পশ্চিমপাড়া গ্রামের জনৈক মুসলিম উদ্দীনের নতুন মাটি ভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশে পুকুরপাড়ের পশ্চিম দিকে পানিতে ডুবন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থান পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর মোহাম্মদপুরে চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

মিরপুর রূপনগরের ১৬ মরদেহ মধ্যে ছয়টি ডিএনএ নমুনা ও মনতন্ত্র সম্পন্ন হয়েছে

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

সারাদেশে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ জাল-মাছসহ ৬৪ জেলে গ্রেফতার

এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

ওসমান হাদিকে স্মরণ করে বক্তব্য দিলেন তারেক রহমান

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের নাটক সাজিয়ে মামলা ও মানহানির চেষ্টার অভিযোগ এক নারীর বিরুদ্ধে

বীরগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীতে গরিব-দুস্থদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : হুমায়ুন কবির