টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 6 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের নাটক সাজিয়ে মামলা ও মানহানির চেষ্টার অভিযোগ এক নারীর বিরুদ্ধে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 6, 2025 10:14 am

চাঁপাইনবাবগঞ্জে বিয়ে ও সম্পর্কের নাটক সাজিয়ে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা, সংবাদ সম্মেলন ও সামাজিকভাবে মানহানির অভিযোগ উঠেছে সারাবান তোহরা নামে এক নারীর বিরুদ্ধে। এমন অভিযোগ করেছেন সদর উপজেলার রামচন্দ্রপুরহাট হাজীপাড়া গ্রামের বাসিন্দা ইমরোজ আহমেদ সারুফ।

সম্প্রতি জেলা শহরের বাতেন খাঁর মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে সারাবান তোহরা ইমরোজের বিরুদ্ধে একাধিক বিয়ে, অস্বীকার ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন। তবে ইমরোজ আহমেদ সারুফ এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এক লিখিত বক্তব্যে ইমরোজ বলেন, “একটি মহল ব্যবসায়িক শত্রুতার জেরে আমার সামাজিক অবস্থান ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। যিনি সংবাদ সম্মেলন করেছেন, তিনি কখনোই আমার বৈধ স্ত্রী ছিলেন না। আমাদের মধ্যে কোনো বৈধ কাবিননামা বা সাক্ষ্যপ্রমাণ নেই। এটি আমার বিরুদ্ধে একটি সাজানো ফাঁদ।”

তিনি আরও জানান,সারাবান তোহরা নামের ঐ নারীর সাথে পূর্বে তার সীমিত পরিচয় ছিল, যা ছিল ব্যবসায়িক স্বার্থে। সেই পরিচয়ের সুযোগ নিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইলের চেষ্টা ও হুমকি দেয়ারও অভিযোগ তোলেন তিনি।

ইমরোজ বলেন, “আমি কোনো সন্তানের পিতা নই এবং এমন কোনো সম্পর্কও হয়নি যেখানে সন্তান জন্ম নেওয়ার প্রশ্ন আসে। তবে সত্য উদঘাটনে অভিযোগকারী পক্ষ ডিএনএ পরীক্ষার যে দাবি করেছে, আমি তাতেও বাধা নই। বরং আমি আইনানুগভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রস্তুত।”

এ সময় তিনি স্পষ্ট করে বলেন, “আমি কখনো কোনো রাজনৈতিক প্রভাব বা সম্পর্ক ব্যবহার করে অন্যায় করিনি। আমার বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা পরিকল্পিত ও মানহানিকর।”

সারাবান তোহরার একটি কাবিন নামা পাওয়া গেছে সেখানে দেখা যাচ্ছে, মেয়ে বর্তমানে অন্য জন্যের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ রয়েছে।

সারাবান তোহরা যে তারিখ বিয়ের হয়েছে বলে দাবি করছে।সে তারিখ ইমরোজ এর ডকুমেন্ট মোতাবেক ভিত্তিহীন।

ইমরোজ আহমেদ সারুফ অবিলম্বে এসব মিথ্যা অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে আইনের আশ্রয় নেবেন বলেও জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে হামলার দায় স্বীকার ইসরায়েলের

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

ট্রেনের ছাদে গাঁজার চালান ১২ কেজি গাঁজা জব্দ

ইরানের সতর্কবার্তা পারমাণবিক কেন্দ্রে হামলা: বিকিরণ ছড়ালে উপসাগরীয় দেশগুলোতে হবে ব্যাপক প্রাণহানি

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

স্ত্রী স্বামীকে ডিভোর্স দেওয়ায় অভিমানে স্বামীর আত্মহত্যা

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ