টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে টিসিবির লাইনে দেয়াল ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 29, 2026 7:44 pm

রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ টিসিবি সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে গিয়ে দেয়াল ধসের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আহত আরও সাতজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় বিউটি বেগম (৫০) মারা যান।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুপুরে দেয়াল ধসের ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বিউটি বেগমকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তিনি টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। বিউটি বেগম ঘটনাস্থলের পাশেই ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়। এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। সে সময় প্রতিদিনের মতো দেয়ালসংলগ্ন স্থানে টিসিবির পণ্য বিক্রির জন্য ট্রাক অবস্থান করছিল এবং নিম্নআয়ের অনেক মানুষ পণ্য কিনতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। দেয়ালটি তাদের ওপর ভেঙে পড়লে বেশ কয়েকজন চাপা পড়েন।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহত অপর দুজন হলেন নাছিমা বেগম (৪৪) ও মো. ফিরোজ (৪৩)। নাছিমা বেগম রাজধানীর মিরপুরে ইউসেপ টেকনিক্যাল স্কুলে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার বাসা মিরপুর ১ নাম্বার জনতা হাউজিং রোড এলাকায়। আর ফিরোজ মিরপুর ১ নবাবের বাগ শাহ আলীবাগ এলাকার বাসিন্দা। দেয়াল ধসের পর স্থানীয় লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজিয়া বেগম (৫৫), মনোয়ারা বেগম (৩৭) ও মোশাররফ হোসেন (১৯) চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আহত আরও কয়েকজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল সাত্তার তিনি জানান, ওই দেওয়ালটি অনেক পুরানা বৃষ্টি বাদ হওয়ার কারণে ড্যামেজ হয়ে যায় এই কারণে হয়তো দেওয়ালটি ভেঙ্গে পড়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই

দুবাই বন্দরে ২০ লাখ ব্যারেল তেলভর্তি জাহাজে ইরানের হামলা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে পাল্টা হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরান

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

এবার নতুন শত্রু খুঁজছে ইসরায়েল,তালিকায় শীর্ষ টার্গেটে পাকিস্তান–তুরস্ক

রাজধানীতে সড়ক-ফুটপাতে ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জুলাই নিয়ে কটূক্তি : শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি

কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক