টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 29 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে হামলা,ছাত্রদল সভাপতি-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা “এনসিপির”

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 29, 2026 11:32 pm

সংগৃহীত ছবি

হবিগঞ্জে দলীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দীর্ঘ সাড়ে চার ঘণ্টার আলোচনা, অবস্থান কর্মসূচি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমঝোতার পর শেষ পর্যন্ত মামলা দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই ) রাতে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের কাছে লিখিত অভিযোগ হস্তান্তর করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

এর আগে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা হলে নিরাপত্তার অজুহাতে শ্রীমঙ্গলের মুছাই এবং পরবর্তী সময়ে বাহুবলের রশিদপুর এলাকায় পুলিশ এনসিপির গাড়িবহর আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জের পুলিশ প্রশাসন এনসিপি নেতাদের সঙ্গে আলোচনায় বসে এবং সমঝোতার ভিত্তিতে প্রতিনিধি দলকে মামলা দায়েরের সুযোগ করে দেয়।

গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে সার্কিট হাউজে ফেরার পথে নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সহিংসতায় দলটির কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ প্রায় ২০ জন আহত হন।

উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতি ও পালটাপালটি কর্মসূচির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে এবং নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ী বিদেশী অস্ত্র ও গুলি সহ ৪ জনকে গ্রেফতার করেছে”জেলা গোয়েন্দা শাখা ডিবি

নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজ বাসার ছাদে ছোট্ট বাগানে পানি দিতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

সাভারে কাজের টাকা আনতে বের হয়ে নিখোঁজ রাজমিস্ত্রি

ময়মনসিংহ নগরীতে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট

বাড্ডায় এক সেবিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় সৃষ্টির কল্যানে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা ও ত্বরীকত সম্মেলন

সেন্ট লুসিয়ার পার্লামেন্টের স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমেদের মতবিনিময়

রাজারহাটে টানা বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, ধসে পড়লো গুরুত্বপূর্ণ সড়ক

জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী